About us



মাদল ইকো রিসোর্ট এ আপনাকে স্বাগতম , সাজেকে মেঘের দেশে এসে মেঘ ছুতে মাদল সবার অন্যরকম পছন্দ। শহুরে জীবনের ক্লান্তির ফাঁকে কিছুটা স্বস্তির জন্যে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে সাজেকে আস্তে হয় , সেই কথা চিন্তা করে মাদল ইকো রিসোর্ট সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে সর্বোচ্চ গ্রাহক সেবা দিয়ে থাকে।
অপরূপ সাজে সজ্জিত সাজেক ভ্যালির চূড়া থেকে দাঁড়িয়ে পাখির চোখে ভাসমান ভোরের মেঘ দেখে বিস্মিত সকালটি হতে পারে আপনার দেখা সবচেয়ে সুন্দর সকাল। সকালের মেঘময় পাহাড়ি জনপদ আর শেষ বিকালে পশ্চিমে মেঘের আড়ালে সূর্যাস্তের বিরল রূপ এখানে ধরা দেয় অনায়াসে। মাদল এর প্রতিটি রুমের বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য জেন্ আরোও চমৎকার , যতদূর চোখ যায় উপত্যকা পেরিয়ে ক্রমশ পাহাড়ের ভাঁজ যেন আকাশচুম্বী হয়েছে এখানে। আর এই দীর্ঘ উপত্যকা জুড়ে অরণ্যের সীমানা।

نموذج الاتصال